ফসল : ফুল কপি
পোকার নাম : ফুলকপির সরুই পোকা (ডায়ামন্ড ব্যাক মথ)
পোকা চেনার উপায় : কীরা সবুজ রঙের । বয়স্ক পোকা বাদামী রঙের।
ক্ষতির ধরণ : ডিম থেকে কীড়া বের হয়ে পাতায় একত্রে গাদা করে থাকে এবং পাতার সবুজ অংশ খেয়ে বড় হতে থাকে। এভাবে খাওয়ার ফলে পাতা জালের মত হয়ে যাওয়ায় পাতায় অনেক কীড়া দেখতে পাওয়া যায়। কয়েক দিনের মধ্যে এরা ক্ষেতে ছড়িয়ে পড়ে এবং বড় বড় ছিদ্র করে পাতা খেয়ে ফেলে।
আক্রমণের পর্যায় : সব
ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা
পোকার যেসব স্তর ক্ষতি করে : কীড়া
ব্যবস্থাপনা :
সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক (যেমন ওস্তাদ ২০ মিলিলিটার অথবা ম্যাজিক অথবা কট ১০ মিলিলিটার) অথবা সাইপারমেথ্রিন+ক্লোরোপাইরিফস গ্রুপের কীটনাশক (যেমনঃ ক্লোরসাইরিন ৫৫০ ইসি ১০মিলি) ১০ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।
বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
পূর্ব-প্রস্তুতি :
আগাম বীজ বপন করুন, সুষম সার ব্যবহার করুন, সঠিক দুরত্বে চারা রোপন করুন, কপি ক্ষেতের আশে পাশের কপিজাতীয় আগাছা ধ্বংস করুন।
অন্যান্য :
কীড়া সহ গাছ থেকে ছিড়ে নিয়ে পা দিয়ে পিষে বড় কীড়াগুলোকে ধরে ধরে মেরে ফেলুন। চারা লাগানোর এক সপ্তাহের মধ্যেই জমিতে ফেরোমন ফাঁদ পাতুন।
সেক্স ফেরোমন ফাঁদ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
আলোক ফাঁদ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
তথ্যের উৎস :
সমন্বিত বালাই ব্যবস্থাপনা ও বিভিন্ন ফসলের ক্ষতিকারক পোকামাকড় দমন, কীটতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। ফসলের বালাই ব্যবস্থাপনা -মোঃ হাসানুর রহমান, দ্বিতীয় সংস্করণ, জানুয়ারী-২০১৩।