ফসল : পেয়ারা

পোকার নাম : পেয়ারার ফলছিদ্রকারী পোকা

পোকার স্থানীয় নাম : : পেয়ারার ফলছিদ্রকারী পোকা

পোকা চেনার উপায় : পূর্ণাঙ্গ স্ত্রী প্রজাপতি দেখতে বাদামি-বেগুনি, সামনের পাখার কমলা রঙ্গের ছোপ আছে। কীড়া গাঢ় বাদামি, গায়ে ছোট ছোট পশম ও ছোপ ছোপ সাদা দাগ আছে।

ক্ষতির ধরণ : কীড়া ফল ছিদ্র করে ফলের ভিতরে ঢুকে নষ্ট করে। ফলে ছিদ্র দেখা যায়। ফল বিকৃত হয়ে যায়। আক্রান্ত ফলে পচন ধরে। খাওয়া যায় না।

আক্রমণের পর্যায় : ফলের বাড়ন্ত পর্যায়

ফসলের যে অংশে আক্রমণ করে : ফল

পোকার যেসব স্তর ক্ষতি করে : কীড়া

ব্যবস্থাপনা :

১০ লিটার পানিতে ২০ মিলিলিটার ডায়াজিনন ৬০ ইসি/ম্যালাথিয়ন ৫৭ ইসি/ডেসিস ২.৫ ইসি গুলে ১৫ দিন অন্তর ২-৩ বার স্প্রে করা।কীটনাশক স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।

বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

 

বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

 

পূর্ব-প্রস্তুতি :

ফল সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা, ফলের বোঁটা, রোগ বা পোকা আক্রান্ত ডাল পালা ও অতিঘন ডাল পালা ছাঁটাই করে পরিস্কার করে দিন। পরিস্কার করার পর একটি ছত্রাকনাশক ও একটি কীটনাশক দ্বারা পুরো গাছ ভালভাবে স্প্রে করুন। নিয়মিত বাগান পরিদর্শন করুন।

অন্যান্য :

আক্রান্ত ফল তুলে মাটিতে পুঁতে ফেলা, কচি থাকতেই ফল ব্যাগিং করা বা পলিথিন দিয়ে প্যাচিয়ে দিন। ফলে বিষটোপ ফাঁদ স্থাপন করা।

বিষটোপ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

তথ্যের উৎস :

ফসলের সমন্বিত বালাই ব্যবস্থাপনা, মৃত্যুঞ্জয় রায়, ২০১৬, অনিন্দ্য প্রকাশ।

ফসলের বালাই ব্যবস্থাপনা, মোঃ হাসানুর রহমান, দ্বিতীয় সংস্করণ, জানুয়ারী ২০১৩।