ফসল : গম

রোগের নাম : গমের আলগা ঝুল রোগ

রোগের কারণ : আস্টীলেগো ট্রিটিসি ছত্রাক

ক্ষতির ধরণ : এ রোগের আক্রমণে গমের শীষে কালো বর্ণের প্রচুর পরিমাণে পাউডারের মত বস্তু দেখা যায়। আক্রমণ বেশি হলে গমের দানাগুলো ঝড়ে যায় এবং শীষটি গমশুন্য দন্ডে পরিনত হয়।

ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : শীষ অবস্থা

ফসলের যে অংশে আক্রমণ করে : ফুল , বীজ

ব্যবস্থাপনা :

কার্বেন্ডাজিম জাতীয় ছত্রাকনাশক (যেমনঃ ব্যাভিস্টিন/ নোইন ইত্যাদি ১০ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে) ১০ দিন পরপর ২-৩ বার শেষ বিকেলে স্প্রে করুন। ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।

বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

পূর্ব-প্রস্তুতি :

রোগমুক্ত জমি হতে বীজ সংগ্রহ করুন। বীজশোধন করুন। ফসলের পরিত্যক্ত অংশ সংগ্রহ করে পুড়িয়ে ফেলুন।

বীজ শোধন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

অন্যান্য :

আক্রান্ত গাছ সংগ্রহ করে ধ্বংস করুন। আক্রান্ত পাতা অপসারণ করে মাটিতে পুতে ফেলুন বা পুড়িয়ে ফেলুন।

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর, ২০১৬।