ফসল : লেবু
রোগের নাম : লেবুর স্ক্যাব বা দাদ রোগ
রোগের স্থানীয় নাম : দাদ রোগ
রোগের কারণ : ছত্রাক
ক্ষতির ধরণ :
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : বাড়ন্ত পর্যায় , ফলের বাড়ন্ত পর্যায়
ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা , ফল
ব্যবস্থাপনা :
কপার অক্সিক্লোরাইট জাতীয় (কুপ্রাভিট ৪০ গ্রাম) প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন।
পূর্ব-প্রস্তুতি :
নিয়মিত বাগান পরিদর্শন করুন। গাছের পাতা শুকনো থাকা আবস্থায় বাগানের পরিচর্যা করুন। পরিস্কার করার পর একটি ছত্রাকনাশক ও একটি কীটনাশক দ্বারা পুরো গাছ ভালভাবে স্প্রে করুন। লেবুর পাতা সুড়ঙ্গকারী পোকার আক্রমণ প্রতিহতের জন্য ব্যবস্থা নিন; যেমন: শীতের সময় বিশেষ করে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের মধ্যে আক্রান্ত পাতা ছাঁটাই করে পুড়িয়ে দিন।
তথ্যের উৎস :
সমন্বিত বালাই ব্যবস্থাপনা ও বিভিন্ন ফসলের ক্ষতিকারক পোকামাকড় দমন, কীটতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ২০১৭।