ফসল : মরিচ
রোগের নাম : মরিচের লিফকার্ল বা কুঁকড়ানো
রোগের স্থানীয় নাম : নেই
রোগের কারণ : ভাইরাস
ক্ষতির ধরণ :
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : বাড়ন্ত পর্যায় , চারা
ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা , ফল , ফুল
ব্যবস্থাপনা :
ভাইরাসের বাহক পোকা দমন করতে হবে। জমিতে সাদা মাছি দেখা গেলে (বাহক পোকা) ইমিডাক্লোরোপ্রিড জাতীয় কীটনাশক (যেমন এডমায়ার অথবা টিডো ১০ মি.লি. ২ মুখ )১০ লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতকে স্প্রে করতে হবে। সকাল বেলা গাছে ছাই ছিটিয়ে দিলে এই পোকা গাছ থেকে পড়ে যাবে।ক্ষুদ্র মাকড় দ্বারা ভাইরাস ছড়াই তাই প্রতি ১০ লিটার পানিতে ২০ গ্রাম থিওভিট মিশিয়ে ১২-১৫ দিন অন্তর স্প্রে করতে করা জেতে পারে । কীটনাশক স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।
বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
পূর্ব-প্রস্তুতি :
আক্রান্ত গাছ সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে।
তথ্যের উৎস :
কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করন, সেপ্টেম্বর, ২০১৭।