ফসল : লেবু

পোকার নাম : লেবু গাছের কান্ড ছিদ্রকারী পোকা

পোকা চেনার উপায় : পূর্ণাঙ্গ মথের দেহ অনুজ্জ্বল ধাতব সবুজ থেকে গাঢ় বেগুনি। উপরের পাখার মধ্য ভাগে লম্বালম্বিভাবে হলদে ছিট আছে। এদের শূঙ্গ প্রায় শরীরের সমান।কাণ্ডে কীড়ার রং হলুদ।

ক্ষতির ধরণ : এই পোকার কীড়া লেবু গাছের ডগায় ছিদ্র করে। আক্রান্ত ডগা মরে গেলে কীড়া দিক পরিবর্তন করে নিচের দিকে নেমে গাছের বড় বড় শাখায় সুড়ঙ্গের সৃষ্টি করে এবং মাঝে মাঝে গর্ত খুঁড়তে থাকে । সুড়ঙ্গ মুখে একপ্রকার আঁঠাল পদার্থ বের হয় । আক্রান্ত ডগা আস্তে আস্তে কালো হয়ে মরে যায় । ডগা মারা যাওয়ার পর কীড়া প্রধান কান্ডে সুড়ঙ্গের সৃষ্টি করে।

আক্রমণের পর্যায় : বাড়ন্ত পর্যায়, ফলের বাড়ন্ত পর্যায়

ফসলের যে অংশে আক্রমণ করে : ডগা

পোকার যেসব স্তর ক্ষতি করে : কীড়া , নিম্ফ

ব্যবস্থাপনা :

আক্রমণ বেশি হলে থায়ামিথক্সাম+ক্লোথায়ারানিলিপ্রল জাতীয় কীটনাশক (যেমন ভলিউম ফ্লেক্সি ৫ মিলিলিটার অথবা ১মুখা ) অথবা সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক (যেমন ওস্তাদ ২০ মিলিলিটার অথবা ম্যাজিক অথবা কট ১০ মিলিলিটার) প্রতি ১০লিটার পানিতে মিশিয়ে ডগায় স্প্রে করতে হবে ১০-১২ দিন পরপর ২/৩ বার। ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।

বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

 

বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

পূর্ব-প্রস্তুতি :

নিয়মিত গাছ/বাগান পরিদর্শন করুন।ফল সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা, ফলের বোটা, রোগ বা পোকা আক্রান্ত ডাল পালা ও অতিঘন ডাল পালা ছাটাই করে পরিস্কার করে দিন।

অন্যান্য :

গর্তের মুখে কীড়া কাঠের গুড়া জমা করে । হঠাৎ করে গুঁড়া সরিয়ে গুড়ার নিচে লুকিয়ে থাকা কীড়া ধরে মেরে ফেলুন ।গর্তের মধ্যে শিক বা স্পোক ঢুকিয়ে খুঁচিয়ে পোকা মেরে ফেলুন। 

তথ্যের উৎস :

সমন্বিত বালাই ব্যবস্থাপনা ও বিভিন্ন ফসলের ক্ষতিকারক পোকামাকড় দমন, কীটতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ২০১৭।