ফুল কপি এর মাটি ও সার ব্যবস্থাপনার তথ্য

ফসল : ফুল কপি

মৃত্তিকা :

পানি জমেনা এমন উর্বর দোঁয়াশ ও এঁটেল মাটি।


মৃত্তিকা পরীক্ষা গবেষণাগারের ঠিকানা :

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিস্তারিত জানতে ক্লিক করুন

সার পরিচিতি :

সার পরিচিতি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন


ভেজাল সার চেনার উপায় :

ভেজাল সার শনাক্তকরণ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

ভেজাল সার চেনার উপায় ভিডিও


ফসলের সার সুপারিশ :

সারের নাম

শতকপ্রতিসার

হেক্টর প্রতি সার

কম্পোস্ট

৬০-৮০ কেজি

১০ টন

ইউরিয়া

১-১.২ কেজি

২০০ কেজি

টিএসপি

০.৬-০.৮ কেজি

১৫০ কেজি

পটাশ

০.৮-১ কেজি

১৫০ কেজি

জিপসাম

৪০০ গ্রাম

১০০ কেজি

দস্তা

৪০ গ্রাম

১০ কেজি।


অনলাইন সারসুপারিশ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন 

শতকপ্রতিসার

হেক্টর প্রতি সার

 অর্ধেক গোবর, সমুদয় টিএসপি ও অর্ধেক গ্রাম পটাশ সার জমি তৈরির সময় মাটিতে প্রয়োগ করতে হবে। অবশিষ্ট গোবর চারা রোপণের ৭ দিন পূর্বে মাদায় দিয়ে মিশিয়ে রাখতে হবে। চারা রোপণের ১৫ দিন পর ১ম বার, ৩০-৫০ দিন পর ২য় বার ইউরিয়া ও অবশিষ্ট পটাশ সার উপরি প্রয়োগ করতে হবে।চারা রোপণের পূর্বে সার দেয়ার পর পানি দিয়ে মাদার মাটি ভালভাবে ভিজিয়ে দিতে হবে। অতঃপর মাটিতে জো এলে ৭-১০ দিন পর চারা রোপণ করতে হবে।

 চারা রোপণের ২০ দিন পর ১ম বার, ৪০ দিন পর ২য় বার ১৬০ কেজি ইউরিয়া ও ১০০ কেজি এমওপি সার দিন।***** ১০কেজি ডিএপি সার ব্যবহার করলে সমপরিমাণ টিএসপি এবং ৪ কেজি ইউরিয়ার ফল পাবেন, তাই সে পরিমাণ ইউরিয়া কম দিন।  খেয়াল রাখুন; সকালে শিশির ভেজা পাতায় যেন দানা সার না পড়ে। জমির উর্বরতা, মাটির ধরণ, বা মাটি পরীক্ষা ভেদে সারের মাত্রা কম বেশি করুন।প্রথমে বোরন সার না দিলে পরবর্তীতে ১ম ও ২য় দফায় ইউরিয়া ও এমওপি সার দেয়ার সময় প্রতি ১০ লিটার পানিতে ১০-১৫ গ্রাম বোরিক পাউডার গুলে পাতায় স্প্রে করে দিন।  

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর, ২০১৭।