গম এর মাটি ও সার ব্যবস্থাপনার তথ্য

ফসল : গম

মৃত্তিকা :

পানি জমে না এমন হালকা বেলে দোআঁশ থেকে দোআঁশ মাটি।


মৃত্তিকা পরীক্ষা গবেষণাগারের ঠিকানা :

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিস্তারিত জানতে ক্লিক করুন

সার পরিচিতি :

সার পরিচিতি সম্পর্কেবিস্তারিত জানতে ক্লিক করুন

 


ভেজাল সার চেনার উপায় :

ভেজাল সার শনাক্তকরণ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন


ফসলের সার সুপারিশ :

 

সারের নাম                         

                                     পরিমাণ(কেজি/ হেক্টর)

ইউরিয়া

                                     ১৫০ -১৭৫

টিএসপি/ ডিএপি

                                      ১২৫-১৩৮

এমওপি                                                                                  

                                           ৭৫-১০০

জিপসাম

                                          ১০০-১১২

বরিক এসিডঃ

                                              ৫-৬

 

সারের নাম                         

                                     পরিমাণ(গ্রাম/ শতক)

ইউরিয়া

                                     ৭৩০-৮৯০

টিএসপি/ ডিএপি

                                     ৫৭০-৭৩০

এমওপি                                                                                  

                                          ১৬০-২০০

জিপসাম

                                          ৪৫০-৫০০

বরিক এসিডঃ

                                              ২০


অনলাইন সারসুপারিশ সম্পর্কেবিস্তারিত জানতে ক্লিক করুন

গোবর/কম্পোষ্ট শতক প্রতি ৩০-৪০ কেজি প্রয়োগ করতে হবে । জৈব সার বীজ বপনের ৭-১০ দিন পূর্বে মাটির সাথে মিশিয়ে দেয়া। পরিমাণমত এ সার দিলে তিন ভাগের ইউরিয়া সার কম লাগবে। অন্যান্য সার সেচসহ চাষের ক্ষেত্রে নির্ধারিত ইউরিয়া সারের দুই তৃতীয়াংশ এবং সম্পূর্ণ টিএসপি, এমওপি ও জিপসাম শেষ চাষের পূর্বে প্রয়োগ করে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। বাকী এক তৃতীয়াংশ ইউরিয়া প্রথম সেচের সময় উপরি প্রয়োগ করতে হবে। সেচছাড়া চাষের ক্ষেত্রে সম্পূর্ণ সার অর্থাৎ ইউরিয়া, টিএসপি, এমওপি ও জিপসাম শেষ চাষের সময় জমিতে প্রয়োগ করতে হবে।

 

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, খন্ড-২, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ,  সেপ্টেম্বর, ২০১৪।